চট্টগ্রামের পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩ মার্চ) মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০০ জন রোজাদার অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত ইফতার মাহফিলে ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। ইফতারের আগে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সমিতির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল ফয়েজ, হাজী ইউসুফ সওদাগর, বজল আহমদ, শওকত আলী, মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক কামরুল ইসলাম, স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন।এ ছাড়া ব্যবসায়ী সমিতির সদস্য ইমরান, আবদুল মান্নান, বখতিয়ারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মনোভাব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রেখে ব্যবসায়ীদের ঐক্য সুদৃঢ় রাখতে এমন উদ্যোগ গ্রহণ করা হবে।