1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পদোন্নতিতে গর্বিত কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগ:পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

পদোন্নতিতে গর্বিত কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগ:পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

reporter এস. এম. লুৎফুর কবির,কক্সবাজার
calendar প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগে কর্মরত তিনজন শিক্ষক সম্প্রতি পদোন্নতি লাভ করায় বিভাগজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে  বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কলেজের পদার্থবিদ্যা বিভাগে এক শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিভাগীয় প্রধান প্রফেসর মফিদুল আলম অধ্যাপক পদে উন্নীত হয়েছেন। একই সঙ্গে মোহাম্মদ কাসেম সহযোগী অধ্যাপক এবং জয় প্রকাশ বড়ুয়া সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
অনুষ্ঠানে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক প্রফেসর মফিদুল আলম বলেন, “যোগ্যতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি বিভাগ ও কলেজের জন্য গৌরবের বিষয়। এর মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় আরও গতি আসবে।” সহযোগী অধ্যাপক মোহাম্মদ কাসেম বলেন, “পদোন্নতি শিক্ষকতাকে আরও সম্মানিত করে এবং পাঠদানে আরও মনোযোগী ও আগ্রহী করে তোলে।”
সহকারী অধ্যাপক জয় প্রকাশ বড়ুয়া বলেন, “এই পদোন্নতি কলেজের পাঠদানের মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং গবেষণায় নতুন আগ্রহ সৃষ্টি করবে।” পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে সহকর্মী সানিয়া শারমিন বলেন, “পদোন্নতির এই আনন্দে সবাই আনন্দিত। যোগ্যতার বিচারে সবাই তাঁদের যোগ্য স্থানে পৌঁছেছেন। আমি তাঁদের সবার জন্য শুভকামনা জানাই।”
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন তাঁদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে শিক্ষাদান ও গবেষণায় আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com