1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

– ‎জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি

reporter ‎মোঃ মহিউদ্দিন সোহাগ 
calendar প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ

‎ হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহার খানকে পুনরায় গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে কাফনের কাপড় পরে ব্যতিক্রমী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। গত ‎​রোববার (১৭ মে) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হাজিরহাট এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহার খানকে পুলিশ গ্রেফতার করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সে জামিনে বের হয়ে আসে। কারামুক্ত হয়েই ক্ষিপ্ত আজাহার প্রকাশ্য দিবালোকে মামলার বাদীকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এবং মামলা তুলে না নিলে প্রাণনাশের চূড়ান্ত হুমকি দেয়।
‎​এক চরম অপরাধী এত দ্রুত জামিন পেয়ে যাওয়ায় এবং প্রকাশ্যে বাদীর জীবন বিপন্ন করার পর থেকে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের শত শত সচেতন নাগরিক অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে মৌন ও তীব্র প্রতিবাদ গড়ে তোলেন। ‎
‎কর্মসূচি শেষে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com