1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পটিয়া আমির ভান্ডারে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অবিলম্বে ৯ম পেস্কেলের গেজেট ও বেসিক ১০০% কার্যকরের দাবি ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন পটিয়া আমির ভান্ডারে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রী তারেক রহমান’র কর্মসূচি, আগৈলঝাড়ায় বৃক্ষরোপন করে, কর্মসূচী পালন আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

পটিয়া আমির ভান্ডারে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত

reporter ইব্রাহীম চৌধুরী (পটিয়া) চট্টগ্রাম
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আমির ভান্ডার জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গত শুক্রবার (১২ জুন) এশার নামাজের পর পটিয়া আমির ভান্ডারের খলিল মঞ্জিলে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন পীরে তরিকত মাওলানা আসাদুজ্জামান আল আমিরী। অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফের ফজিলত, গুরুত্ব ও মুসলিম জীবনে এর তাৎপর্য নিয়ে ধর্মীয় আলোচনা করেন বক্তারা। তারা বলেন, আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হলো দরুদ শরীফ পাঠ। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিয়মিত দরুদ শরীফ পাঠের অভ্যাস গড়ে তোলা। আলোচনা শেষে উপস্থিত মুসল্লি, মুরিদ ও ভক্তবৃন্দ সম্মিলিতভাবে দরুদ শরীফ পাঠ, জিকির ও আজকারে অংশগ্রহণ করেন। পরে মিলাদ, কিয়াম এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত মাওলানা শহীদুজ্জামান আল আমিরী। বক্তারা আরও জানান, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং দরুদ শরীফ পাঠে মানুষকে উৎসাহিত করতে এ আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। প্রতি মাসের শেষ সপ্তাহে পটিয়া আমির ভান্ডারে নিয়মিতভাবে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হবে বলেও তারা উল্লেখ করেন। মাহফিলে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম আল কাদেরী, শরীফ আহমদ আমিরী, মাওলানা গিয়াসউদ্দিন কাদেরী, আবদুল ওয়াজেদ, ইসমাইল চিশতি, শাখাওয়াত হোসনে, পটিয়া শোরুম বাটার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আরিফসহ আশেকে আমিরভান্ডারী এবং অসংখ্য ভক্তবৃন্দ। সবশেষে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com