1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

reporter নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ ৮ বছরের শিশু সন্তান আশরাফুল কে ফিরে পেতে মা ইতি বেগমের বুক ফাটা আহাজারি ও মাতমে পরিবেশ ভারি হয়ে উঠেছে। আশরাফুল উপজেলার সহবতপুর ইউনিয়নের পার ধল্লা গ্রামের মো. আয়নাল মিয়ার ছেলে। গত ১ আগস্ট শনিবার ২০২৬ বিকেলে খামার ধল্লা খেলার মাঠের কাছ থেকে নিখোঁজ হয় ২য় শ্রেণীর ছাত্র আশরাফুল। নিখোঁজের দীর্ঘ ১৫ দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি তার। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। এ ঘটনায় নাগরপুর থানায় সাধারন ডাইরী করা হলেও পুলিশ কার্যত এখনো কোন ক্লু পায়নি।
আশরাফুলের মা বলেন, গত শনিবার (১ আগস্ট) আশরাফুলের বাবা ও তিনি মাঠে কাজ করতে যায়। আশরাফুল তার বড় বোন মুক্তার সাথে বাড়িতেই ছিল। বিকেলে খামার ধল্লা মাঠে ফুটবল খেলা দেখতে যায় আশরাফুল। সন্ধা পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরেনি। একথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন মা ইতি বেগম।
নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিরপায় হয়ে আশরাফুলের চাচা আরজু মিয়া নাগরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং: ৪০, তারিখ: ০১ আগস্ট ২০২৬। আরাফুলের বাবা ও মা কান্নাজড়িত কণ্ঠে সকলের কাছে তাদের সন্তানকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও তার হারানো সন্তানের কোন সন্ধান পায়নি তারা। সন্তানকে ফিরে না পেয়ে মা সারাক্ষন বিলাপ করছেন। এ দিকে নিখোঁজ শিশু সন্তানের সন্ধান না পাওয়ায় পুলিশের গাফলতিকে দায়ী করেন পরিবার। পরিবারের ভাষ্যমতে স্থানীয় এক যুবক শিশু আশরাফুল কে কিছু খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে যায়। এর পর সে আর বাড়ি ফিরেনি।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ফারুক খান বলেন, পরিবারটি খুবি অসহায়। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। শিশুটির সন্ধানে সকলের সহযোগীতা চান তিনি।
এ প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম পুলিশের গাফলতি অস্বীকার করে বলেন, নিখোঁজ আশরাফুলের সন্ধানে পুলিশ বিভিন্ন এঙ্গেল থেকে কাজ করে যাচ্ছে। সন্দেহ ভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com