1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কুতুবপুরে আনুমানিক এক কেজি গাঁজা উদ্ধার- ২ জন সেবন করী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

কুতুবপুরে আনুমানিক এক কেজি গাঁজা উদ্ধার- ২ জন সেবন করী আটক

reporter শফিকুল ইসলাম শফিক, নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের ৬ নং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠন নেতৃবৃন্দের উদ্যোগে বৌবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদক সেবন কারীকে আটক করে তাদের দেয়া তথ্য অনুযায়ী বৌবাজার এলাকায় শাহ আলম হাওলাদারের সার্বিক সহযোগিতায় তাঁর বাড়ির ২ য় তলার ভাড়াটিয়া রনি @ লেংরা রনির বাসা থেকে আনুমানিক ১ কেজি পরিমাণ গাঁজা ও রাজা- সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয় কিন্তু রনিকে পাওয়া যায়নি। পরবর্তীতে ফতুল্লা মডেল থানায় ফোন করলে ঘটনাস্থলে উপস্থিত হয় এস আই মিরাজ সহ সঙ্গীয় ফোর্স। উদ্ধারকৃত গাঁজা সহ দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

২৭ শে আগস্ট দিবাগত রাতে উক্ত মাদকবিরোধী অভিযানে, উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক ডিএম আহসান হাবিব, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক গাজী আনোয়ার, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সাংগঠনিক জাকির হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সমাজ কল্যাণ সম্পাদক বাবর প্যাদা, ৬ নং ওয়ার্ড বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিঠু, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিষয়ে এসআই মিরাজ বলেন দুইজন মাদক সেবনকারীকে আটক করেছে একজনের কাছে কিছু পাওয়া যায়নি আরেকজনের কাছে এক পুরিয়া গাঁজা পেয়েছে আর এক বাসা থেকে কিছু গাজা উদ্ধার করেছে কিন্তু ওই বাসায় কাউকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com