1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নরসিংদীতে ইটিপি বন্ধের অভিযোগ, নদী দূষণ রোধে কার্যকর পদক্ষেপের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

নরসিংদীতে ইটিপি বন্ধের অভিযোগ, নদী দূষণ রোধে কার্যকর পদক্ষেপের দাবি

reporter আর এ লায়ন সরকার, নরসিংদী
calendar প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ

নরসিংদীর ডাইং ও টেক্সটাইল শিল্পাঞ্চলে ইটিপি (Effluent Treatment Plant) অনেক সময় বন্ধ রাখার অভিযোগে আবারও আলোচনায় এসেছে নদী দূষণের বিষয়টি। স্থানীয়দের দাবি, ইটিপি স্থাপন থাকলেও তা নিয়মিত চালু না থাকায় রং ও কেমিক্যাল মিশ্রিত বর্জ্য সরাসরি ব্রহ্মপুত্র ও হাড়িদোয়া নদীতে পড়ছে, ফলে পানি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে—মাধবদীতে কে.টি. টেক্সটাইল, ভূঁইয়া ডাইং অ্যান্ড সাইজিং, শেখেরচর গনেরগাঁওয়ের বিসমিল্লাহ ডাইং, কুড়েরপাড়ের সুখি ডাইং, অর্ক টেক্সটাইল অ্যান্ড ডাইং, ব্রাদার্স টেক্সটাইল, শ্রীলমান্দীর একতা টেক্সটাইল, আনোয়ার ডাইং ও লোকনাথ ডাইং অ্যান্ড প্রিন্টিংসহ আরও বেশ কিছু কারখানা নিয়ে অভিযোগ রয়েছে যে, তারা নিয়মিত ইটিপি চালু রাখে না।
জেলা পরিবেশ অধিদফতরের তথ্য অনুযায়ী, নরসিংদীতে ১২৭টি ছোট-বড় ডাইং কারখানার মধ্যে ১০৯টিতে ইটিপি স্থাপন করা হয়েছে। তবে স্থাপন থাকলেই যে তা সচল রয়েছে—এমন নিশ্চয়তা নেই বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে নরসিংদী সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন তাঁর নির্বাচনী ইশতেহারে নদী দূষণের হাত থেকে নরসিংদীকে রক্ষা করার অঙ্গীকার করেছিলেন। স্থানীয় বাসিন্দারা এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তুলেছেন। তাদের মতে, শিল্পায়ন প্রয়োজন, তবে পরিবেশ ধ্বংস করে নয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com