1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন

reporter পাথরঘাটা (বরগুনা)
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ

১৭ জুলাই  বরগুনার পাথরঘাটা উপজেলার নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের পাঁচচুঙ্গা এলাকায় ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত বেড়িবাঁধের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক এলাকাবাসী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ত্রাণ নয়, চাই টেকসই স্থায়ী বেড়িবাঁধ” স্লোগানে স্থায়ী সমাধানের জোর দাবি জানান। বক্তারা বলেন, জিনতলা থেকে বাদুরতলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে নদীভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে। চর লাঠিমারা, পদ্মার ভাঙনকবলিত এলাকা ও রুহিতা গ্রামের হাজারো মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করছেন।
বক্তারা অভিযোগ করেন, ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হয়নি। বিভিন্ন সময়ে বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে মেরামত করা হলেও তা কোনো দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারেনি। ফলে সামান্য জোয়ার কিংবা দুর্যোগ এলেই লোনা পানি লোকালয় ও কৃষিজমিতে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিডরের পর থেকে অব্যাহত নদীভাঙনে বহু পরিবার ভূমিহীন হয়েছে। অনেকেই এখনো ভাঙা বেড়িবাঁধের ওপর অস্থায়ীভাবে বসবাস করছেন। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও হাজারো পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. মাহাবুর রহমান সুমন মোল্লা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ. এম. বিল্লাল হোসেন রাজু, সাবেক ইউপি সদস্য আব্দুস সত্তার খান, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন, সমাজসেবক নজরুল ইসলাম ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সগির আলম বলেন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের একাধিক অংশ যেকোনো সময় ভেঙে পড়তে পারে। মাহাবুর রহমান সুমন মোল্লা বলেন, স্থায়ীভাবে কংক্রিট ব্লক বসিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিকল্প নেই। বদিউজ্জামান সাহেদ বলেন, বিষখালী, বলেশ্বর ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এ অঞ্চল বছরের পর বছর ভাঙনের ঝুঁকি নিয়ে টিকে আছে।
জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ. এম. বিল্লাল হোসেন রাজু বলেন, “দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানের আশায় মানুষ অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি, পাথরঘাটার কৃতি সন্তান, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি মহোদয়ের আন্তরিক উদ্যোগে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।”
মানববন্ধন থেকে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাদের ভাষ্য, বারবার ত্রাণ নয়—নিরাপদ জীবন, বসতভিটা ও জীবিকার নিশ্চয়তাই এখন সবচেয়ে বড় দাবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com