ধামরাই সরকারি কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুন (রবিবার) কলেজ মাঠে ক্রীড়া কমিটির আয়োজনে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন।উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম,ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন,ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার,ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহাদ ও অন্যান্য নেতা বিন্দ।
ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইফতেকার আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং এরি সাথে ধামরাই সরকারি কলেজে মাদক বিরোধী নিয়ে একটি র্যালি করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। কলেজের ক্রীড়া কমিটির সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।