1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ধনবাড়ী উপজেলা বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোয় থানায় জিডি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

ধনবাড়ী উপজেলা বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোয় থানায় জিডি

reporter আব্দুল্লাহ,উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল)
calendar প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি এর বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকের দুইটি ফেক আইডি থেকে মিথ্যা মনগড়া পোস্ট করা হয়েছে যা সামাজিক ভাবে সম্মানহানিকর । গত  ২১শে ফেব্রুয়ারি শনিবার সকালে এ ব্যাপারে হাফেজ খায়রুল ইসলাম মুন্সি বলেন, ” আমার বিরুদ্ধে কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়েছে আমার সম্মান নষ্ট করার জন্য । ধনবাড়ীর মানুষ জানে ২০২৪ সালের ৫ই আগষ্টের পর আমার ভূমিকা । দেশনায়ক তারেক রহমান এর একনিষ্ঠ কর্মী এবং একজন সমাজসেবক হিসেবে ধনবাড়ীর পরিবেশ শান্ত রাখতে সবসময় চেষ্টা করেছি । চাঁদাবাজ, শালিসদার, মাদক ব্যবসায়ী, দখলবাজদের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছি । ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী আমার দল বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে । এখন ধনবাড়ী উপজেলা ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ হবে আমাদের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ভাই এর মাধ্যমে । এই সময় আমার জনপ্রিয়তা এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভীত হয়ে কেউ হয়তো আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে মিথ্যা প্রোপাগাণ্ডা চালাচ্ছে যা আমার সম্মান নষ্ট করছে । ধনবাড়ীবাসীর প্রতি আমার আহবান থাকবে কেউ যেন এসব মিথ্যা মনগড়া বানোয়াট প্রপাগাণ্ডা বিশ্বাস না করেন । আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ব্যাপারে ধনবাড়ী থানায় গত ২১শে ফেব্রুয়ারি একটি জিডি করেছি । জিডি ট্রাকিং নং LQRQ8H, জিডি নং ৮৮৩, তারিখ ২১/০২/২০২৬”। ২২শে ফেব্রুয়ারি শনিবার দুপুরে জিডির বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সিদ্দিকী জানান, ” ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি ফেসবুকে দুইটা ফেক আইডি ( ধনবাড়ী নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ ) দিয়ে উনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর জন্য থানায় জিডি করেছেন । এখন বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে “।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com