1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ধারাবাহিক অভিযান- লায়লা নূর তানজু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ঘরে ঢুকে লুটপাট গাজীপুরের ১৪ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের নতুন নেতৃত্বে মিঠুন চক্রবর্তী ,মং থোয়েন এ ও হারুনুর রশির “জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা ও সুশাসনের ওপর জোর দিলেন এমপি খন্দকার আব্দুল মুক্তাদির” স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর রাজনীতির বাস্তবতা: কর্মীদের সচেতন হওয়ার আহ্বান মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য মাদকাসক্তি প্রতিরোধে বগুড়ায় ফ্রি কাউন্সিলিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সম্মাননা পেলেন কে এম মাহমুদ হাসান কারবালার শিক্ষা ও আদর্শ তুলে ধরতে পটিয়ার উত্তর কচুয়াইয়ে মিলাদ মাহফিল আয়োজন

দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ধারাবাহিক অভিযান- লায়লা নূর তানজু

reporter আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ

রাজশাহী দুর্গাপুরের অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তবুও যেন থামছেনা মাটি খেকো চক্রের দৌরাত্ম। প্রশাসনও নাছোড় বান্দা কোনক্রমেই অবৈধ কাজে ছাড় দিতে রাজি নয়।

গত মঙ্গলবার (২৩ জুন) উপজেলার আলিপুর ও বখতিয়ারপুর দুইটি পৃথক অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে একাধিক ভেকু অকেজো করা হয়েছে এবং ব্যাটারি জব্দ‌ করা হয়েছে।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, “রাজশাহীর একটি সাংবাদিক সংগঠন জেলা প্রশাসক ও এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের নাম ব্যাবহার করে দুর্গাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয় উপজেলা প্রশাসনেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।”

প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, “কৃষি জমির সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্দেশ দিয়েছেন ডিসি স্যার। কৃষিজমির টপসয়েল রক্ষা না করলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এমন আশঙ্কা থেকেই কঠোর অবস্থানে প্রশাসন।”

অভিযান প্রসঙ্গে লায়লা নূর তানজু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং ডিসি স্যারের নির্দেশে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ এমন অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com