সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ হুমায়ুন জামাল রাজনীতিতে হয়ে উঠেছেন ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক। দুঃসময়ে রাজপথে থেকে সাহসী ভূমিকা আর গণমানুষের অধিকার আদায়ে অটল অবস্থান প্রমাণ করেছে—রাজনীতি এখনও পরিচ্ছন্ন নেতৃত্বের প্রতিচ্ছবি হতে পারে।
হুমায়ুন জামালের রাজনৈতিক শিকড় জড়িত বৃহত্তর জৈন্তার ঐতিহ্যের সঙ্গে। তার বাবা ফয়জুল হাসান এমএলএ ছিলেন জনপ্রতিনিধি, কবি ও ইতিহাসচর্চক। সেই আবহেই বেড়ে ওঠেন হুমায়ুন জামাল। ছাত্র রাজনীতি দিয়ে যাত্রা শুরু করে ২০০৩ সালে উপজেলা ছাত্রদলের সভাপতি হন তিনি।
দীর্ঘ সংগ্রামের পর ২০২২ সালে দায়িত্ব পান গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে। এরপর থেকে তিনি দায়িত্বশীল ও সাহসী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করে আসছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজপথে থেকে নেতাকর্মীদের সংগঠিত করতে অগ্রণী ভূমিকা রাখেন হুমায়ুন জামাল। তার নেতৃত্বগুণে তিনি সাধারণ মানুষের আস্থা ও কর্মীদের ভালবাসা অর্জন করেছেন।
সম্প্রতি জানা গেছে, একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে পুরোনো একটি ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দারুণভাবে হুমায়ুন জামালের মান-সম্মান নষ্ট করার চেষ্টা করছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ভিডিওটি বানোয়াট, বৃত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে তাকে হেয় করার জন্যই এমন কৌশল নেওয়া হয়েছে।