1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
তারাগঞ্জে চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে নিহত ১, আহত ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

তারাগঞ্জে চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে নিহত ১, আহত ১

reporter মোঃ সামিউল মন্ডল সোহাগ,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ

রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট বটতলী এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালালে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।
শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরহাট বটতল নামক স্থানে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা প্রথমে তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পেয়ে পিটুনি শুরু করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

নিহতের নাম রুপলাল (৪৫)। তিনি উপজেলার ঘনিরামপুর ডাঙাপাড়া গ্রামের খগেনের ছেলে। অপর আহত ব্যক্তি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকার প্রদীপ (৪৮)।

গুরুতর আহত অপর ব্যক্তিকে প্রথমে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে একজন নিহত হয়েছে এবং অপরজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com