1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ সিলেটে জমি বিরোধে যুবক হত্যা: ৯ জনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাঁশখালীবাসীর জন্য বিদায়ী পোস্ট চার বছরের নির্মাণ, দুই দিনে ধস, জাইকার অর্থায়নে ৪ কোটি টাকা জলে বি কে নগর ইউনিয়ন জব্বার মাদবর বাড়ির ছাদের উপরে পানির টাংকি ককটেল বিস্ফোরণ হয়েছে পরীক্ষায় মায়ের নিশ্চিন্ত মনোযোগ, পরীক্ষার্থীর শিশুকে কোলে নিলেন এসিল্যান্ড! হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন

‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে

reporter রোজিনা আক্তার তিশা
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রিয় শেরপুরের প্রতিষ্ঠাতা ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি, সহ সভাপতি শাহরিয়ার মিল্টন, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

এখন টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জুবায়ের দিপ, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নাঈম ইসলাম, কালের কন্ঠের শামিম আহমেদ, সাংবাদিক সুলতান আহমেদ ময়না।

স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, প্রষ্ফুটিত শেরপুর এর চিফ এডমিন দেবাশীষ সরকার, ভয়েজ অব ঝিনাইগাতী এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল হক মনির, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের এডমিন রবিউল ইসলাম রতন, শেরপুর হেল্পলাইনের এডমিন আহনাফ নাকিব, জনপ্রিয় শেরপুর এর এডমিন জাহিদ, রুপসী শেরপুর এর সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, সেভ ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান তালুকদার ও প্রিয়টেক বাংলাদেশ এর টিম মেম্বার নাহিদ হাসান, এ আর এম আব্দুল ওয়াদুদ, রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইখতেখার হোসেন পাপ্পু, মিজু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘প্রিয় শেরপুর ডটকম’ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করেন। পরে কেক কেটে প্ল্যাটফর্মটির যাত্রার শুভসূচনা করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে নতুন এ উদ্যোগকে স্বাগত জানান।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য মানুষের অন্যতম প্রয়োজন। স্থানীয় পর্যায়ের তথ্য, নাগরিক সেবা ও জরুরি যোগাযোগ এক প্ল্যাটফর্মে এনে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমাতে প্রিয় শেরপুর ডটকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁরা উদ্যোগটির সফলতা কামনা করে তথ্যের নির্ভুলতা ও নিয়মিত হালনাগাদ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি কাকন রেজা বলেন, “স্থানীয় পর্যায়ের তথ্যকে প্রযুক্তির মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সময়ের দাবি। ‘প্রিয় শেরপুর’ জেলার মানুষের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।”

সভাপতির বক্তব্যে প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, “শেরপুরের মানুষ যাতে এক জায়গা থেকেই প্রয়োজনীয় তথ্য ও সেবা সহজে পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই ‘প্রিয় শেরপুর ডটকম’-এর যাত্রা। এটি শুধু একটি ওয়েবসাইট বা অ্যাপ নয়; বরং শেরপুরকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আরও সংযুক্ত ও স্মার্ট করে গড়ে তোলার একটি উদ্যোগ। ভবিষ্যতে এখানে আরও আধুনিক ডিজিটাল সেবা যুক্ত করা হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, প্রিয় শেরপুর ডটকম আইটি প্রতিষ্ঠান প্রিয় টেক বাংলাদেশ-এর দ্বিতীয় প্রোডাক্ট। প্ল্যাটফর্মটিতে পর্যায়ক্রমে জেলার হাসপাতাল, চিকিৎসক, রক্তদাতা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, জরুরি সেবা, বাস-ট্রেনের সময়সূচি, গুরুত্বপূর্ণ ফোন নম্বরসহ বিভিন্ন নাগরিকসেবা-সংক্রান্ত তথ্য সংযুক্ত করা হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে এসব তথ্য আরও সহজে ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষক, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com