১৩-০৮-২০২৫ তারিখ বুধবার সকাল ০৯.০০ ঘটিকায় ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয় শিবচর থানা বার্ষিক পরিদর্শন করেন।
সম্মানিত ডিআইজি মহোদয় শিবচর থানায় পৌঁছালে জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, মাদারীপুর তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। পরে শিবচর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রকিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল তাকে “গার্ড অব অনার” প্রদান করেন।
পরবর্তীতে তিনি থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা,সরকারি অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন তিনি সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা প্রদান, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণসহ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে থানায় আগত সেবা প্রার্থীদের সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া থানা এলাকায় নিয়মিত টহল জোরদার, ওয়ারেন্ট তামিল,মাদক বিরোধী অভিযান সহ বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার বিষয়ে সম্মানিত ডিআইজি মহোদয় গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।