1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের মাসিক অভ্যন্তরীণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২০ জুলাই) জেলা কার্যালয়ে চলতি মাসের মাসিক অভ্যন্তরীণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় গত মাসের মাসের কর্মসম্পাদনের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান।

পারফরম্যান্স মূল্যায়নে এএসআই ক্যাটাগরিতে নাসির এবং সিপাই ক্যাটাগরিতে রবীন্দ্র শ্রেষ্ঠ কর্মী হিসেবে পুরস্কার লাভ করেন। এছাড়া মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় সিপাই জামিলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও গতিশীল ও কার্যকর করতে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক নির্মূলে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নিয়মিত অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দিয়ে তিনি বলেন, সরকারের ঘোষিত মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান অন্যদেরও আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি, চলমান মাদকবিরোধী অভিযানের সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com