1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে জেলা প্রশাসকের “যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা ” বাস্তবায়নে স্কুলে স্কুলে ইউএনও, বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশের ১০ম বিশ্ববিদ্যালয় দিবস ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে: ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন গ্রেফতার শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির মতবিনিময় সভায়-২১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণগঠন লক্ষ্মীপুর রামগতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক

reporter মোঃ আইয়ুব আনছারী
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১:১৯ অপরাহ্ণ

বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। এবং চোরাচালান, মাদক, নারী ও শিশু অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে গত ২৫ জুলাই ২০২৬, রাত ০৯ টা ৪৫ মিনিট , দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ গোবিন্দপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৬/১৬-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমারপাড়া গ্রাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল দেশি মদ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতে কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৪২ বিজিবি ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com