ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি পুকুর অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। দখলদারদের কবল থেকে পুকুর দুটি উদ্ধার করে সরকারি নিয়ম অনুযায়ী লিজ দেওয়ার দাবি জানিয়ে গত ২৯ মে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করা হলেও এখন পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। পুকুর দুইটি নিয়ে যেকোনো মুহূর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু প্রশাসন বলছে পুকুর দুটো নিয়ে মামলা চলমান তারা কিছু করতে পারছেন না।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন ১নং ভোমরাগহ ইউনিয়নের কুশারীগাঁও- ভোমরাদহ -মন্ডলপাড়া-সেনুয়া ও রাধীকাপুর গ্রামের স্থায়ী বাসিন্দাদের আবেদনে সরকারি খাস পুকুর দুইটা যথা-জে এল নং-৮৭, মৌজা-কুশারীগাঁও, কাপনিহার পুকুর খতিয়ান নং-৮৫/৮৬, দাগ নং-৮৪২, পরিমান-৫ একর ২৮ শতক। ঐ মোজায় অবস্থিত চাকলা পুকুরের দাগ নং-১০১৮, পরিমান-১ একর ৬৪ শতক। ইতিপূর্বে কখনো সরকারি ভাবে লিজ প্রদান করা হয় নাই। বর্তমানে অবৈধভাবে সরকারি লিজ ব্যতিত আব্দুল আলী, সোহেল রানা, মোঃ নিশামদ্দীন (খয়রুল), সর্ব সাং-কুশারীগাঁও, উপজেলা পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁও । দীর্ঘদিন ধরে নিজ ক্ষমতাবলে অবৈধভাবে সরকারী লিজ ছাড়াই চাষাবাদ করিয়া আসিতেছেন অত্র এলাকার মানুষের প্রাণের দাবি এই পুকুর দুইটি যেন সরকারি লিজ মোতাবেক চাষাবাদের জন্য অত্র এলাকার মানুষের মধ্যে লিজ সাপেক্ষে প্রদান করা হয়। এ ব্যাপারে এন, এম, ইশফাকুল কবীর
সহকারী কমিশনার (ভূমি)পীরগঞ্জ ঠাকুরগাঁও জানান উক্তপুকুর দুটো নিয়ে সিভিল কোর্ট মামলা চলমান থাকায় এখনো কোনো ব্যবস্থা নিতে পারতাছিনা তবে আশা করি খুব শীঘ্রই কোর্ট থেকে রায় পেলে আমরা উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবো।