1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি ভাসানী জনশক্তি পার্টির শ্রদ্ধা নিবেদন গৌরীপুর পুলিশের অভিযানে ২০ জন চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ

reporter বেলাল হোসেন
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।সোমবার (৬ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব ব্যাগ তুলে দেওয়া হয়। রাজাগাঁও ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​

আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৩নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাহেরুল ইসলাম এবং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সচিব (অতিরিক্ত দায়িত্ব) রিজওয়ানা মুস্তারী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ​

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীব বলেন, ইউনিয়ন পরিষদের এই প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ​বক্তব্যে তিনি বিদ্যালয়ের কিছু স্থানীয় সমস্যার কথা তুলে ধরে বলেন, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও সদর ও রুহিয়া উপজেলার (অতিরিক্ত দায়িত্ব) নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম মহোদয়ের উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। তিনি উপস্থিত থাকলে বিদ্যালয়ের মূল সমস্যাগুলো সরাসরি দেখতে পারতেন। ​

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়টিতে যাওয়ার রাস্তাটির বর্তমানে বেহাল দশা, যার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বিদ্যালয়টিতে এখনো কোনো একাডেমিক ভবন নির্মিত হয়নি। তিনি ইউএনও মহোদয় এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিদ্যালয়ের যাতায়াতের রাস্তাটি পাকাকরণ এবং কমপক্ষে একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com