1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জোয়ারে ভেসে গেলো শতাধিক মহিষ... - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আঃ লীগের অন্যতম দোসর মুনিরের বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠেছে বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট

জোয়ারে ভেসে গেলো শতাধিক মহিষ…

reporter সাব্বির আলম বাবু
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ

ভোলার দৌলতখানে জোয়ারের পানিতে ভেসে গেলো খামারির শতাধিক মহিষ। জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিভিন্ন চরাঞ্চল থেকে এসব মহিষ ভেসে যায়। এতে খামারি ও মালিকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় মহিষের মালিকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, গত শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় দৌলতখান উপজেলার চর বৈরাগী, মেদুয়া, মদনপুর, চর হাজারি, হাজীপুর চরসহ কয়েকটি চরাঞ্চলের কিল্লা পানিতে তলিয়ে যায়। এতে বাতানে থাকা অর্ধশতাধিক মহিষ ও বিভিন্ন গবাদিপশু স্রোতের পানিতে বিভিন্ন দিকে ভেসে যায়। এর মধ্যে শতাধিক মহিষ ও গবাদিপশুর এখনো খোঁজ মেলেনি। চরে থাকা একজন খামারি জানান, জোয়ারের পানিতে গোয়ালঘর, কিল্লা ও প্রয়োজনীয় আসবাবপত্র পানিতে তলিয়ে গেছে। মহিষ ও গবাদিপশু স্রোতের পানিতে ভেসে গেছে। নিখোঁজ মহিষ জীবিত আছে নাকি ডাকাতের কবলে পড়েছে, এটা আমরা এখনো নিশ্চিত নই।
ক্ষতিগ্রস্ত মহিষের মালিকদের মধ্যে দৌলতখান পৌর বিএনপির সহসভাপতি বশির কমিশনার, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল (কমিশনার), হাজী আকবর, ইসমাইল এবং মোশাররফ মেম্বারসহ আরও অনেকেই রয়েছেন।
মহিষের মালিক জাকির হোসেন বাবুল জানান, জোয়ারের পানিতে কিল্লা তলিয়ে যাওয়ার পর মহিষ ভেসে গেছে। তিন দিন খোঁজ করার পরও কোথায় সন্ধান মেলেনি। এ বিষয়ে আমরা গত ২২ জুলাই বুধবার দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি। খামারিরা জানান, চরে মহিষ ও গবাদিপশু পালন করে আমরা জীবিকা নির্বাহ করি। একই সঙ্গে এতগুলো মহিষ হারিয়ে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, ‘মহিষ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিভিন্ন থানায় জানিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com