1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা

reporter মোঃ আরফাতুল ইসলাম সানি,কক্সবাজার
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণে যথাযোগ্য মর্যাদায় চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।৫ আগস্ট ২০২৬ইং রাত ৮টায় চকরিয়া পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট “ধানসিঁড়ি হলরুমে” আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সহ-সভাপতি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, জুলাই যুদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোবারক হোসেন জিহান, জুলাই যুদ্ধা ও চকরিয়া পৌর ছাত্রদলের সভাপতি সাইমুল হাসান জামশেদ , জুলাই যুদ্ধা মুহাম্মদ সাঈয়েদ হোসেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয়কে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।এসময় চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফান চৌধুরী, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, দপ্তরের সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক, প্রচার সম্পাদক আরাফাত সানি, সদস্য সুধীর, আব্দুল হকসহ বিভিন্ন পদের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানের শেষে দেশও জাতির মঙ্গল কামনা করে ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সদস্য মাওলানা মুহাম্মদ বাকি বিল্লাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com