জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণে যথাযোগ্য মর্যাদায় চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।৫ আগস্ট ২০২৬ইং রাত ৮টায় চকরিয়া পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট "ধানসিঁড়ি হলরুমে" আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সহ-সভাপতি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, জুলাই যুদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোবারক হোসেন জিহান, জুলাই যুদ্ধা ও চকরিয়া পৌর ছাত্রদলের সভাপতি সাইমুল হাসান জামশেদ , জুলাই যুদ্ধা মুহাম্মদ সাঈয়েদ হোসেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয়কে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।এসময় চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফান চৌধুরী, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, দপ্তরের সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক, প্রচার সম্পাদক আরাফাত সানি, সদস্য সুধীর, আব্দুল হকসহ বিভিন্ন পদের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের শেষে দেশও জাতির মঙ্গল কামনা করে ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সদস্য মাওলানা মুহাম্মদ বাকি বিল্লাহ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা