1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে চকরিয়ায় বণার্ঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে চকরিয়ায় বণার্ঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

reporter মোঃ আরফাতুল ইসলাম সানি, কক্সবাজার
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ

“রূপালি মৎস্যে ভরবে দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে ১০টায় চকরিয়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে পুকুরের পোনা মাছ অবমুক্তকরণ ও জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। এবং একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ারুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুনতাকিম বিল্লাহ,পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক এম আব্দুর রহীম,বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা এবং কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ চাষাবাদ এবং জলজ সম্পদ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।এ সময় মৎস্য চাষে বিশেষ অবদান রাখা তিনজন সফল মৎস্যচাষী ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা স্বরক প্রদান করা হয়। পাশাপাশি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, মৎস্যচাষী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ, পোনা মাছ অবমুক্তকরণ, উদ্বুদ্ধকরণ সভা এবং মৎস্য খাতের উন্নয়নবিষয়ক কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com