1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন 

reporter মহিউদ্দিন মহি খন্দকার, (ফেনী ) 
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় ফেনী জেলাতে ও আগামী ২৮ জুন ২০২৬ তারিখ (রবিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ২৫ জুন বৃহস্পতিবার সকাল দশটায় ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেনী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলা সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

উক্ত ক্যাম্পেইনের আওতায় ফেনী জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফেনীতে স্থায়ী ৭টি, অস্থায়ী ১ হাজার ১২৪টি এবং ভ্রাম্যমাণ ৭টিসহ মোট ১ হাজার ১৩৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্যকর্মী ও সহযোগী সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে বাসস্টেশন, রেলস্টেশনসহ বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের এ সেবা দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিশুদের খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। তাই অভিভাবকদের খাবার খাওয়ানোর পর শিশুদের কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com