1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৪২ বিজিবি পৃথক ০৪টি বিশেষ অভিযানে বোচাগঞ্জ ভারতীয় মদ, পীরগঞ্জ ও হরিপুরে দেশি মদ জব্দ মৎস্যজীবীদের অধিকার বাস্তবায়নে দিরাইয়ে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে  হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ও ইউএনও-র কাছে স্মারকলিপি প্রদান পটিয়ায় খোলাফায়ে রাশেদীন সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে ‘জুলাই স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত বাহাদুরি করতে গিয়ে যেন শিক্ষকের ওপর আঘাত না আসে নালিতাবাড়ীতে ইয়াবাসহ দুই ছাত্রদল নেতা ও তাদের সহযোগী আটক পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান থেকে নগর প্রশাসনের শীর্ষ দায়িত্বে শওকত হোসেন সরকার সারিয়াকান্দির ফুলবাড়ীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

reporter হাসান শিকদার, মানিকগঞ্জ
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনার থেকে সিহাব (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মায়ের সঙ্গে অভিমান করে শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ ছিল সিহাব। রোববার (৯ আগস্ট) সকালে স্থানীয়রা শহীদ মিনারে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নিহত সিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলী গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে মনির হোসেনের মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।
পরিবারের সদস্যরা জানান,  গত শনিবার নৌকাভবনে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল সিহাব। তবে মা টাকা দিতে না পারায় সে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
রোববার সকাল আনুমানিক ৬টার দিকে জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনারে সিহাবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে সেখানে ভিড় জমে যায়। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com