1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার ‎​ভুয়া বয়সের সনদ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে সরকারি চাকরির অভিযোগ: অনুসন্ধানে সত্যতা উন্মোচিত দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি ঠাকুরগাঁও (৫০ বিজিবি) নাগরভিটা বিওপির বিজিবি কর্তৃক আসামিসহ মাদক আটক আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচারের দাবি

চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

reporter মোঃ শহীদুল ইসলাম,চট্টগ্রাম
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামের বিপুল জনসংখ্যার আবাসস্থল হচ্ছে চট্টগ্রাম বাকলিয়া এক্সেস রোডসংলগ্ন বলাকা আবাসিক এলাকা। এই এলাকায় আরএস ৯০ নং খতিয়ানভুক্ত আরএস দাগ ৩৩৫৬/৩৩৫৭ ও তৎপরবর্তী বিএস নামজারি ১৬৪৩৮, ২৬-৫০২৭ ও ২৬-৫২২৯ নং খতিয়ানভুক্ত বিএস দাগ ১৭২৩৮-এর খরিদা সূত্রে ভূমির মালিক হচ্ছেন জনাব মোঃ আইয়ুব। ভূমি রেজিস্ট্রির সরকারি বিধি মোতাবেক সমস্ত আইনানুগ ট্যাক্স প্রদান করে বিগত ০৮/০৯/২০২০ ইং তারিখের ২৬১৮ নং দলিল, ২৮/১২/২০২৫ ইং তারিখের ৬৮০০ ও ১৪/০১/২০২৬ ইং তারিখের ২৩৮ নং কবলা মূলে বিএস ১৭২৩৮ নং দাগের সম্পত্তিতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন তিনি।

এই সম্পত্তির আশপাশের প্রতিটি ঘরের জন্য চলাচলের আলাদা ডাবল পথ রয়েছে। ওই চলাচলের পথ থাকার পরেও চসিক হতে তার ভাড়াঘর ভেঙে বাউন্ডারির ভিতরে নিজস্ব ব্যক্তি মালিকানাধীন জায়গার মধ্যে সুনির্দিষ্ট একোয়ারবিহীন, নোটিশবিহীন, টেন্ডারবিহীন, সরকারি বাজেটবিহীন, আরএস/বিএস সিটের রোড ম্যাপবিহীন—শুধুমাত্র সিটি কর্পোরেশনের সুপারভাইজার কামাল উদ্দীন কার স্বার্থ রক্ষায় ব্যক্তিগত সম্পত্তির ওপর চলাচলের রাস্তা নির্মাণের জন্য এত উঠে-পড়ে লেগেছেন, তা ভূমির মালিকসহ স্থানীয় সাধারণ মানুষের বোধগম্য নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ভুক্তভোগীসহ উপস্থিত লোকজন।

এছাড়াও ভূমির মালিক মোঃ আইয়ুবের স্ত্রী বলেন, এখানে তাদের ভূমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বিরাট অংকের অবৈধ ঘুষ লেনদেনের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সুপারভাইজার মোঃ কামাল উদ্দীন গং। তাদের একাধিকবার মৌখিক হুমকিও প্রদান করেছেন ইতিপূর্বে।

এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমির মালিক মোঃ আইয়ুব মাননীয় আদালতে মামলা দায়ের করে নিষেধাজ্ঞা পেয়েছেন। তবুও কীভাবে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চসিক ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা টেন্ডারবিহীন, একোয়ারবিহীন, নকশাবিহীন, বাজেটবিহীন ব্যক্তি মালিকানাধীন জায়গার ওপর সিটি কর্পোরেশনের ক্ষমতার অপপ্রয়োগ করে চসিক স্ট্রাইকিং ফোর্স, চকবাজার থানার পুলিশসহ চসিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে মর্মে অন্যের ব্যক্তিগত সম্পত্তিতে অভিযান চালিয়ে বল প্রয়োগে তার ভাড়াঘর ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টা কেন চালিয়েছেন এবং এখন পর্যন্ত রাস্তা নির্মাণের অপচেষ্টায় লিপ্ত আছেন—এমন প্রশ্ন রেখে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চসিক মেয়র, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ী বলেন, ভূমির প্রকৃত মালিক যদি এভাবে হয়রানির শিকার হন, তবে আগামীতে প্রত্যেক সাধারণ জনগণের জন্য এটা কখনো শুভ সংকেত বহন করে না।সাংবাদিকরা চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ভূমি অধিগ্রহণ, টেন্ডার ও বাজেট বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি হেড অফিসে যোগাযোগ করতে বলেন।নাম প্রকাশ না করার শর্তে জনৈক স্থানীয় বিএনপি নেতা বলেন, মাননীয় মেয়র মহোদয়ের অনুপস্থিতিতে এমন কর্মকাণ্ড সিটি কর্পোরেশন ও মেয়র মহোদয়ের ভাবমূর্তি ক্ষুণ্নের আরেকটা ষড়যন্ত্রের ও নীলনকশার ফাঁদ বলেই মনে হচ্ছে আমার কাছে।

এই বগারবিল এলাকায় একাধিক নিরীহ মানুষের শেষ সম্বলটুকু এখন ভূমিদস্যুদের টার্গেটে পরিণত হয়েছে। কাজেই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত অতি গুরুত্বসহকারে তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়ন করা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com