1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঘিওরে মানববন্ধন: এমপি জিন্নাহ কবির ও বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

ঘিওরে মানববন্ধন: এমপি জিন্নাহ কবির ও বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

মানিকগঞ্জের ঘিওরে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি মোহাম্মদ কাজী রফিককে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং স্থানীয় বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে উপজেলার সিংজুরী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত কাজী রফিক দীর্ঘদিন ধরে এলাকায় স্বৈরাচারী চক্রের দোসর হিসেবে অপতৎপরতা চালিয়ে আসছেন। তিনি পরিকল্পিতভাবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন। এর মাধ্যমে তিনি সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

​বক্তারা আরও বলেন, রফিকের বিরুদ্ধে একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও প্রশাসন তাকে গ্রেপ্তার না করায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। জনস্বার্থে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে এই আসামিকে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

​সিংজুরী ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের মিয়া, সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়া ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

​এছাড়াও কর্মসূচিতে সিংজুরী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত থেকে কাজী রফিকের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com