1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা পিয়নের চাকরিতে ‘শত কোটি টাকার’ সম্পদের পাহাড়! মোহাম্মদপুর রেজিস্ট্রি অফিসের জাহাঙ্গীরকে ঘিরে তোলপাড় সাতক্ষীরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস দোয়ারাবাজারের নরসিংপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বেতমোরে কৃতিত্ব সন্তান সাবেক ছাএদল নেতা ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ

ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

ময়মনসিংহ সদরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ চৌধুরী রুবেল তার বক্তব্যে নবী করিম (সা:) ইসলামের যে শান্তির বাণী প্রচার করেছিলেন, যে শান্তির কথা বলেছেন তা সবাইকে অনুধাবন করার আহবান জানিয়ে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হলেন সমগ্র বিশ্বের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ রহমত। তাঁর আদর্শ ও শিক্ষা বর্তমানের সংঘাতময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। রাসুলুল্লাহ (সা.) মানবজাতিকে যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহনশীলতার শিক্ষা দিয়েছেন, তা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, ঈদে মিলাদুন্নবীর প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে মহানবীর জীবনাদর্শ অনুসরণ করে একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে।

​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com