1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১৫ জুলাই বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী একাধিক বিচারাধীন মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল ঢাকায় গ্রেপ্তার উখিয়ায় বন্যার্তদের মাঝে সংসদ সদস্য শাহ জাহান চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ। ১৫ বছর পর পাটগ্রামের আলোচিত দুলাল হত্যা মামলার রায়: সুমনের যাবজ্জীবন নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা কাউন্সিলর নির্বাচনে পাল্টে যাচ্ছে ভোটারদের হিসাব নিকাশ আলোচনায় আছেন একাধিক প্রার্থী গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি পুলিশের জালে খুলনায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মুলক সভা ওয়ালটন প্লাজা রুহিয়া শাখা কর্তৃক মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর

গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন

reporter মোহাম্মদ মনজুরুল হক
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ

গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা নিরসনের দাবিতে নগরীর বোর্ড বাজার এলাকায় গাজীপুর মহানগর শ্রমিক মজলিসের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শ্রমিক মজলিসের মহানগর সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মোহাম্মদ মামুন তালুকদারের সঞ্চালনায় এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য খন্দকার রুহুল আমিন। উক্ত মানববন্ধনে বিএনপি নেতা মোঃ আব্দুল বাসেত খান, জননেতা সজীব আহমদ শাহিন, আবুল কালাম খানসহ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার রুহুল আমিন বলেন, গাজীপুর মহানগরী আল্লাহর এক অপূর্ব নিয়ামত। এখানে আছে বনভূমি, সমতল ভূমি, নদ-নদী এবং খাল-বিল। প্রকৃতির এই বৈচিত্র্য গাজীপুরকে করেছে সমৃদ্ধ। সমাজের কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থের খাতিরে বন উজার করেছে, খাল বিল ভরাট করে গড়েছে কলকারখানা, অপরিকল্পিত ঘরবাড়ি। সরকারের প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ আইনের যথাযথ প্রয়োগ না করে ঘুষের বিনিময়ে অবৈধ সম্পদ অর্জনের বেশাতি গড়েছে। এসব বন্ধ করতে হবে। গাজীপুরকে তার প্রাকৃতিক রূপে ফিরিয়ে দিতে হবে। নইলে আমরা গাজীপুরকে রক্ষার জন্য ব্যাপক আন্দোলন গড়ে তুলবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com