1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আঃ লীগের অন্যতম দোসর মুনিরের বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠেছে বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট

গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ

গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অসহায় ও দরিদ্র সদস্যদের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মঙ্গলবার (২১ জুলাই) গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাণ শাখার উদ্যোগে এ চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশে দৃষ্টি প্রতিবন্ধী অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রম এবং দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
সমগ্র কর্মসূচিটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুল ইসলাম কামুর সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ কর্মসূচি সম্পন্ন হয়। তিনি উপস্থিত উপকারভোগীদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ৪৯ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিরা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করে।
চাল বিতরণ শেষে উপকারভোগীরা গাজীপুর জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com