1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সিংড়ায় সাংবাদিকদের মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সিংড়ায় সাংবাদিকদের মানববন্ধন

reporter নিজস্ব প্রতিবেদক, সিংড়া
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে নাটোরের সিংড়া উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেছে।

১২ আগস্ট বিকেল ৪টায় সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক মোহাম্মাদ রবিন খানের সঞ্চালনায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সহ-সভাপতি সুজিত সাহা।

বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের একটি গভীর ষড়যন্ত্র। তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ রনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মোতালেব হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, সদস্য সারোয়ার হোসেন, আতিকুল রহমান, কামাল পাশা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com