1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাইবান্ধায় বিশেষ অভিযানে ৫ মাদকসম্রাট গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

গাইবান্ধায় বিশেষ অভিযানে ৫ মাদকসম্রাট গ্রেপ্তার

reporter মোঃ মিজানুর রহমান মিলন,গাইবান্ধা
calendar প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ

গাইবান্ধা জেলা সদর উপজেলা ৫নং বল্লমঝাড় ইউনিয়নে ‎‎মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে গ্রেফতার করেছে। গত  রবিবার (১৭ মে ২০২৬) গভীর রাতে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
‎গ্রেফতারকৃতরা হলেন, খোলাবাড়ী এলাকার মোঃ মিঠু মিয়া (৪২), সোলাবাড়ী এলাকার মোঃ মোজা মিয়া (৩৫), উত্তর ধানঘড়া এলাকার মোঃ বুলু মিয়া (৪৩), দুর্গাপুর কুপতালা এলাকার মোঃ সবুজ মিয়া (২৫) এবং পশ্চিম খোলাবাড়ী এলাকার মোঃ নাজমুল মিয়া (২৬)। তারা সবাই গাইবান্ধা সদর উপজেলা-এর বিভিন্ন এলাকার বাসিন্দা।
‎এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন,
‎মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত গাইবান্ধা গড়তে সদর থানা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎তিনি আরও বলেন, ‎মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন মহল ও অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। ‎পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com