1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

reporter আরিফুল ইসলাম,শিবগঞ্জ (বগুড়া)
calendar প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ

বগুড়ার শিবগঞ্জের গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে এবং খেলাধুলার মান উন্নয়নে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুরে শিবগঞ্জের সৈয়দপুর ও দেউলি ইউনিয়নের মধ্যবর্তী গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দশম শ্রেনীর এবং অষ্টম শ্রেণীর মধ্যকার এই আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

অত্র বিদ্যালয়ের শারীরিক শিক্ষক সেকেন্দার আলীর পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এ,এস,এম ফসিয়ার রহমান।

এইসময় আরো উপস্থিত ছিলেন, গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, অনিল কুমার, উজ্জ্বল কুমার, ফিরোজ ইসলাম, আজিম উদ্দিন, আব্দুস সামাদ, আমিনুর ইসলাম, জাহাঙ্গীর আলম, হুমায়ূন কবীর, আবু সাঈদ, হানিফ মন্ডল, আল আমিন ইসলাম, ছফুরা বেগম, আকিকুন নাহার , ম্যানেজিং কমিটির সদস্য রওশন আলীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফসিয়ার রহমান বলেন, “শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতেই এমন আয়োজন। আমাদের বিদ্যালয়ে এমন আয়োজন সামনের দিকে চলমান থাকবে”। উক্ত খেলায় অষ্টম শ্রেণীকে ০-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন দশম শ্রেনী

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com