1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনা নগরীর কাস্টমঘাটে ঘরে প্রবেশ করে যুবকের মাথায় গুলি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

খুলনা নগরীর কাস্টমঘাটে ঘরে প্রবেশ করে যুবকের মাথায় গুলি

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ

খুলনা নগরীর কাস্টমঘাট এলাকায় বাড়ির ভেতরে প্রবেশ করে সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ১৭ অক্টোবর দুপুর ২ টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত সোহেল মোড়েলগঞ্জ উপজেলার মিশন বাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে। স্থানীয় সুত্রে জানায়, মনিরুল ইসলামের ভাড়াটিয়া সোহেল দুপুরে স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন নিজ ঘরে। এসময় ৩ টি মোটরসাইকেল যোগে আসা ৬ জন সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে ঘরের ভেতরে মাথায় গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। উল্লেখ্য এর আগে গত ৩ আগষ্ট একই স্থানে সন্ত্রাসীরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিলো। তখনও তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com