1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধোবাউড়া পাঁচ বছরের শিশু ধর্ষণের পর হত্যা নড়াইলে মাদক রাখার অভিযোগে এক যুবক গ্রেফতার। মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির সংবাদ সম্মেলন ভোলায় দাফনের ১৯ দিন পরও এক নারীর কবর থেকে ভেসে আসছে আতরের ঘ্রান ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত রাতের আঁধারে পদ্মার বালিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে পদ্মাপাড়ের মানুষ। খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২  পতাকা বৈঠকের পর কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ

খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ

বিজেএমসির মালিকানাধীন ক্রিসেন্ট জুট মিলস লিমিটেড ৬২ টি মামলা নিয়ে বেসরকারি মালিকানায় যাচ্ছে। আগামী মাসে মিলটি লিজ গ্রহীতা মাহাবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ – এর কাছে হস্তান্তর হবে। ৭৪ বছর পর এ মিলটি ব্যক্তি মালিকানায় পরিচালিত হতে যাচ্ছে। উৎপাদনহীন ও লোকসানে থাকা মিলটি ২০২৫ সালের ১৬ জুন লিজ গ্রহীতার সাথে বিজেএমসির চুক্তি হয়। চুক্তির শর্তে ৩০ বছর মেয়াদ আছে। প্রতিমাসে ৫০ লাখ টাকা ভাড়া চুক্তি হয়। বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দিন শিকদার ও লিজ গ্রহীতা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি গত বুধবার মিল এলাকা পরিদর্শন করেন। মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম লিজ গ্রহীতাকে অবহিত করেন, ২০২০ সালের ১ জুলাই উৎপাদন বন্ধ আছে। গত ৭৪ বছর ধরে স্থাপিত যন্ত্রপাতি ও তাত ২৬ কোটি টাকার টেন্ডারে বিক্রি হয়েছে। অব্যবহারিত যন্ত্রাংশ সরানোর কাজ শেষ হলে লিজ গ্রহীতার কাছে হস্তান্তর করা হবে। গত বুধবার সংশ্লিষ্টদের অবহিত করা হয় এ মিলের বিরুদ্ধে ৬২ টি মামলা চলমান রয়েছে। চলমান মামলা গুলোর মধ্যে একটি জমিজমা সংক্রান্ত, একটি কনটেন্ট, ১৩ টি অর্থ সংক্রান্ত, ৪৪ টি চাকুরি সংক্রান্ত ও অন্যান্য ৩ টি মামলা রয়েছে। এসব মামলা বিজেএমসির মালিকানায় থাকার সময় সংশ্লিষ্টরা দায়ের করেন। শ্রম আদালত, খুলনায় দায়েকৃত অধিকাংশ মামলার পক্ষে জেজেআই, ক্রিসেন্ট জুট, প্লাটিনাম ও আলিম জুট মিলস এ আদালত সংশ্লিষ্ট মোঃ আশরাফ আলী বলেন, বেশিরভাগ পাওনা মজুরি পাওনা আদায়ের দাবিতে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com