বিজেএমসির মালিকানাধীন ক্রিসেন্ট জুট মিলস লিমিটেড ৬২ টি মামলা নিয়ে বেসরকারি মালিকানায় যাচ্ছে। আগামী মাসে মিলটি লিজ গ্রহীতা মাহাবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ - এর কাছে হস্তান্তর হবে। ৭৪ বছর পর এ মিলটি ব্যক্তি মালিকানায় পরিচালিত হতে যাচ্ছে। উৎপাদনহীন ও লোকসানে থাকা মিলটি ২০২৫ সালের ১৬ জুন লিজ গ্রহীতার সাথে বিজেএমসির চুক্তি হয়। চুক্তির শর্তে ৩০ বছর মেয়াদ আছে। প্রতিমাসে ৫০ লাখ টাকা ভাড়া চুক্তি হয়। বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দিন শিকদার ও লিজ গ্রহীতা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি গত বুধবার মিল এলাকা পরিদর্শন করেন। মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম লিজ গ্রহীতাকে অবহিত করেন, ২০২০ সালের ১ জুলাই উৎপাদন বন্ধ আছে। গত ৭৪ বছর ধরে স্থাপিত যন্ত্রপাতি ও তাত ২৬ কোটি টাকার টেন্ডারে বিক্রি হয়েছে। অব্যবহারিত যন্ত্রাংশ সরানোর কাজ শেষ হলে লিজ গ্রহীতার কাছে হস্তান্তর করা হবে। গত বুধবার সংশ্লিষ্টদের অবহিত করা হয় এ মিলের বিরুদ্ধে ৬২ টি মামলা চলমান রয়েছে। চলমান মামলা গুলোর মধ্যে একটি জমিজমা সংক্রান্ত, একটি কনটেন্ট, ১৩ টি অর্থ সংক্রান্ত, ৪৪ টি চাকুরি সংক্রান্ত ও অন্যান্য ৩ টি মামলা রয়েছে। এসব মামলা বিজেএমসির মালিকানায় থাকার সময় সংশ্লিষ্টরা দায়ের করেন। শ্রম আদালত, খুলনায় দায়েকৃত অধিকাংশ মামলার পক্ষে জেজেআই, ক্রিসেন্ট জুট, প্লাটিনাম ও আলিম জুট মিলস এ আদালত সংশ্লিষ্ট মোঃ আশরাফ আলী বলেন, বেশিরভাগ পাওনা মজুরি পাওনা আদায়ের দাবিতে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা