1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় সড়ক অবরোধ করে পাট শ্রমিকদের বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

খুলনায় সড়ক অবরোধ করে পাট শ্রমিকদের বিক্ষোভ

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ

কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনার দৌলতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাট শ্রমিকরা। আজ ১৯ মে সকালে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এ কর্মসুচি পালন করা হয়। দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়াকার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত কর্মসুচিতে শ্রমিকরা রেলিগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ( বিজেএ) ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এসময় উত্তেজিত শ্রমিকদের একটি অংশ ভবনের বাহিরে ইট পাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাংচুর করে। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ” ষড়যন্ত্রমুলক” নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাটখাত মারাত্মক সংকটে পড়েছে। গত নয় মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার- পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন তারা। শ্রমিকরা দ্রুত কাঁচা পাট রপ্তানি চালুর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে একই সময়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ( বিজেএ) ভবনে আয়োজিত এক সংবাদ সন্মেলনে সংগঠনটির নেতারা বানিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানান। সংবাদ সন্মেলনে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ধবংসের মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com