বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খান বলেছেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী তা বারবার প্রমান করেছেন। কোন অন্যায়ের কাছে তিনি কখনোই মাথানত করেননি। তিনি আরো বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। হিংসামুক্ত একটি বাংলাদেশ গড়তে হবে। গত ১৫ আগস্ট মুলাদীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আঃ ছত্তার খান এ কথা বলেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।