1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাহাড়ি মাটিতে লটকনের জয়যাত্রা, রামগড়ের গবেষণায় কৃষিতে নতুন সম্ভাবনা টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসের মর্মান্তিক রাত, রোহিঙ্গা ক্যাম্প ও শহরে নিহত ৯ ১৫ বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাথে মতবিনিময় সভা নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চত্বরে গাছে পেরেক ঠুকে ব্যানার: পরিবেশের জন্য হুমকি, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বাংলাদেশেের সকল নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে করণীয় কি কি? সান্তাহার রেলওয়ে জংশনে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা ধোবাউড়ায় বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

reporter সুমন উদ্দীন
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মো. লিটন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবার দায়ের করা এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত মো. লিটন উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কলোনির মৃত আব্দুল মজিদের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ছোট মেরুং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার রাতে ভুক্তভোগী কিশোর তার কাকার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় অভিযুক্ত লিটন তাকে ফুসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাড়িতে নেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পর অভিযুক্ত মো. লিটনকে মেরুং এলাকা থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com