1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ধোবাউড়ায় বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাথে মতবিনিময় সভা নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চত্বরে গাছে পেরেক ঠুকে ব্যানার: পরিবেশের জন্য হুমকি, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বাংলাদেশেের সকল নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে করণীয় কি কি? সান্তাহার রেলওয়ে জংশনে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা ধোবাউড়ায় বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১ কাজিরহাট বাইসাইকেলের নিচে পড়ে গ্রাম পুলিশজাহাঙ্গীর (৪০)নিহত আসন্ন কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের সমর্থনে আলোচনা হান্নান চৌধুরী অঘোষিত সিদ্ধান্ত “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতি মামলার আসামি মোহাম্মদ হাসান: প্রশাসনিক পদে বহাল থাকা নিয়ে উদ্বেগ ও সমালোচনা” শাহজাদপুরে যমুনা নদীর তান্ডবে নিঃস্ব চরের শত শত মানুষ

ধোবাউড়ায় বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল

reporter ​ফারুক হোসেন
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল এমপি।
​আজ (৫/৭/২৬) বিদ্যালয়টিতে আকস্মিক পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণী কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনা ও সার্বিক খোঁজখবর নেন। কোমলমতি শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটানোর পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
​এরপর এমপি মহোদয় বিদ্যালয়ের অবকাঠামো, পরিবেশ ও সার্বিক অবস্থা ঘুরে দেখেন। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের পক্ষ থেকে ভবনের জরুরি মেরামত ও সংস্কার সংক্রান্ত একটি আবেদন তাঁর কাছে হস্তান্তর করা হয়। আবেদনটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে এমপি আলহাজ্ব সালমান ওমর রুবেল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
​পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই পরিদর্শনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com