1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি ভাসানী জনশক্তি পার্টির শ্রদ্ধা নিবেদন গৌরীপুর পুলিশের অভিযানে ২০ জন চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

reporter কুবি প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সিন্ডিকেটের ১০৯তম ও ১১০তম সভার সিদ্ধান্তের আলোকে ডিন নিয়োগ–সংক্রান্ত গঠিত কমিটির প্রতিবেদন এবং আইন উপদেষ্টার পরামর্শের বিবেচনায় উপাচার্য নিম্নোক্ত পাঁচ শিক্ষককে ডিন হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

নিয়োগপ্রাপ্ত পাঁচ জন ডিন হলেন— বিজ্ঞান অনুষদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, কলা ও মানবিক অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, সামাজিক বিজ্ঞান অনুষদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, প্রকৌশল অনুষদে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “আজকে ভিসি স্যারের নির্দেশে পাঁচটি ফ্যাকাল্টিতে ডিন নিয়োগ দেওয়া হয়েছে। ডিন নিয়োগে বিভাগ রোটেশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে পূর্বে সায়েন্স এবং সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টিতে ডিন নিয়োগে যে ব্যত্যয় ঘটেছে, সেটা কাটিয়ে উঠার জন্য সেই বিভাগগুলো থেকে ডিন দেওয়া হয়েছে। বিভাগ রোটেশনকে প্রাধান্য দিয়েই সামনেও ডিন নিয়োগ দেওয়া হবে।”

 

উল্লেখ্য,৬ জুলাই ২০২৬ থেকে তারা পরবর্তী দুই বছরের জন্য নিজ নিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com