1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কাশিয়ানীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কাশিয়ানীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা

reporter রাকিব শেখ,কাশিয়ানী 
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া মধ্যপাড়া গ্রামে যুব সমাজের উদ্যোগে বিরাট এক ৮ দলীয় হা-ডুডু খেলার আয়োজন করা হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির ও রাতইল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ভুলু মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা বলেন, আমাদের সমাজে খেলাধুলা একদম নাই বললেই চলে, আমরা মাদক এবং জুয়ায় অধিকাংশই আসক্ত। তাই এর থেকে প্রতিকার পেতে হলে অবশ্যই আমাদের সকলকেই খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে হবে। তাহলে আমরা মাদক, জোয়া, মোবাইল ব্যাধি থেকে ইনশাআল্লাহ একদিন মুক্ত হব। খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং আগামীতেও যেন এ ধরনের ঐতিহ্যবাহী খেলা গুলো আয়োজন করা হয় সেই আশা রাখেন।

খেলাটি আনন্দঘন মুহূর্তর মধ্য দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলা ভাবে হাজারো দর্শকের মাঝে পরিচালিত হয়। প্রত্যেক দলে ৭জন করে খেলোয়ার অংশগ্রহণ করেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হয়। খেলায় প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন এবং দ্বিতীয় পুরস্কার একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন।

খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডেবিট সুরঞ্জন বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com