1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাকরানে নাহার স্কুলের শিক্ষার মান নিয়ে অভিভাবকদের অসন্তোষ, নজরদারি ও হস্তক্ষেপের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন বিরলে এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধন্যবাদ জ্ঞাপন ও এরিয়া প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নওহাটার শিয়ালবের দক্ষিণপাড়ায় শরিফুর রহমান শরীফের উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক বিরলের সমস্যা ও সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরলেন ইউএনও মো. রেজাউল ইসলাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা পলাশে হাটের টাকা নিয়ে বিরোধ, ৭ বাড়িতে হামলা-লুটের অভিযোগ ভোরের নীরবতা ভেঙে রক্তাক্ত দুই মাসের শিশু, মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ রংপুরে ওএমএস ডিলার তাওহীদ ট্রেডার্সে অনিয়মের অভিযোগ ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

কাকরানে নাহার স্কুলের শিক্ষার মান নিয়ে অভিভাবকদের অসন্তোষ, নজরদারি ও হস্তক্ষেপের দাবি

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ

ঢাকার ধামরাই উপজেলার কাকরান বাজার এলাকার নাহার কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষা কার্যক্রম, পাঠদানের মান ও সার্বিক একাডেমিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক অভিভাবক। তাদের অভিযোগ, প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান ও একাডেমিক তদারকি না হওয়ায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা।
অভিভাবকদের ভাষ্য, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং নিয়মিত তাদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা। কিন্তু প্রতিষ্ঠানটিতে নিয়মিত ও কার্যকর পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনায় আরও নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।
তাদের অভিযোগ, শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান হয়নি। ফলে অনেক অভিভাবকের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক রহমানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
এদিকে স্থানীয়দের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জড়িত। তাই কোনো পক্ষের অভিযোগকে একতরফাভাবে সত্য ধরে না নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের উচিত বিষয়টি সরেজমিনে যাচাই করা।
অভিভাবকরা দ্রুত প্রতিষ্ঠানটির পাঠদানের মান, শিক্ষক উপস্থিতি, একাডেমিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com