1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ,দিনাজপুর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদকের ছোবল দারুস সালাম মহল্লায় শূন্য পাসে ঠাকুরগাঁওয়ের ৫ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান শিক্ষকদের শোকজ ভোলার অর্ধশতাধিক চরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তিন লাখের বেশি মানুষ আগৈলঝাড়ায় রত্নদিশারী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি টাকা ছাড়া ফাইল নড়ে না—ঠিকাদারদের অভিযোগ মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের সাড়াঁশি অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর থানা জামালপুরে হাসপাতাল প্রতিনিধিদের সাথে আয়কর বিষয়ক মতবিনিময় সভা  তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে

ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

reporter আব্দুল হাকিম সুমন,ভেড়ামারা (কুষ্টিয়া) 
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ

কুষ্টিয়া ভেড়ামারায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হ‌ওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে তানিয়া খাতুন (১৭) নামের এক শিক্ষার্থী। বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিল। তানিয়া গতবছর‌ও অকৃতকার্য হয়েছিল। তানিয়া ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের (চেয়ারম্যান গেট সংলগ্ন) প্রবাসী আক্তারুল ও কবিতা খাতুন দম্পতির কন্যা ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) ২০২৬ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে পরীক্ষায় অকৃতকার্য হয় । এতে সে অভিমানে রাত ১০টার দিকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
ভেড়ামারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠায়।
ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আত্মহত্যার ঘটনায় ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com