1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কসবা-আখাউড়ায় জামায়াতের বিশাল কর্মী সমাবেশ : আতাউরকে দলের এমপি প্রার্থী ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

কসবা-আখাউড়ায় জামায়াতের বিশাল কর্মী সমাবেশ : আতাউরকে দলের এমপি প্রার্থী ঘোষণা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ মে, ২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা ও আখাউড়া উপজেলার উদ্যোগে পৃথক দুটি কর্মী সমাবেশ আজ সকাল ৯টায় কসবা আলতাফ প্লাজা ও দুপুর ১২টায় আখাউড়া ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদ ও আখাউড়া উপজেলা আমীর ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.সাত্তার, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বি-বাড়ীয়া জেলা আমীর মোবারক হোসেন আকন্দ, সেক্রেটারি মুহাম্মদ আমিনুল ইসলাম,ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, রাজিফুল হাসান বাপ্পী,আবুল বাসার ভুইয়া,কসবা পৌর আমীর হারুন অর রশিদ, উপস্থিত ছিলেন কসবা উপজেলা নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন, কসবা পৌর সেক্রেটারি মিজানুর রহমান, শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ।
সমাবেশে ত্রয়োদশ নির্বাচনে ব্রাক্ষণবাড়ীয়া-৪(কসবা-আখাউড়া) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও প্রকাশক মো.আতাউর রহমান সরকারের নাম ঘোষণা করে পরিচয় করে দেয়া হয়।সমাবেশে উন্নয়ন, শান্তি,সমৃদ্ধ ও বৈষ্যমহীন কসবা-আখাউড়া গড়তে সৎ,যোগ্য নেতৃত্বের বিকল্প নেই ঘোষণা করে আতাউর রহমান সরকারের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com