1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কমলগঞ্জে শান্তিপূর্ণভাবে পূজাঅর্চনা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

কমলগঞ্জে শান্তিপূর্ণভাবে পূজাঅর্চনা অনুষ্ঠিত

reporter কমলগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রামপুর সার্বজনীন দুর্গাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল (রবিবার) সকাল থেকে শুরু হয়েছে পূজাঅর্চনা। সকাল থেকে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে পূজা মণ্ডপে বিরাজ করছে ধর্মীয় উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ।

পূজা উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে ছিল আলোকসজ্জা, সাংস্কৃতিক আয়োজন ও ধর্মীয় সঙ্গীত। স্থানীয় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষজন ভিড় জমায় পূজা মণ্ডপে।
পূজা পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক এবং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র মালাকার বলেন, “পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও সহযোগিতা করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় সবাই আনন্দিত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com