1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঐতিহাসিক সোনারগাঁওয়ে গাছ লাগিয়ে অক্সিজেন কারখানা করার ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

ঐতিহাসিক সোনারগাঁওয়ে গাছ লাগিয়ে অক্সিজেন কারখানা করার ঘোষণা

reporter জামান ভূইয়া 
calendar প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষ বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ২টায় মোগরাপাড়া চৌরাস্তা আল-মদিনা শপিং মলে অবস্থিত সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে শতাধিক চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের পরিচালক ও ভারপ্রাপ্ত সরকারি প্রিন্সিপ্যাল পিয়ার মোহাম্মদ, প্রিন্সিপাল মোহাম্মদ আমিনুল ইসলাম, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, সোসাইটির সোনারগাঁও শাখার সভাপতি ফজলুল হক ভুইয়া, দৈনিক খোলা কাগজের সোনারগাঁও প্রতিনিধি সাংবাদিক মিমরাজ হোসেন রাহুল, দৈনিক আজকের সংবাদ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি সাংবাদিক মোক্তার হোসেনসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, গাছ শুধু ছায়া দেয় না, এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ থেকেই আমরা পাই বিশুদ্ধ বাতাস, পরিশুদ্ধ অক্সিজেন ও প্রয়োজনীয় ফলমূল। পাশাপাশি ঘর-বাড়ির আসবাবপত্র তৈরি থেকে শুরু করে জীববৈচিত্র্যের প্রাণী-পাখির আবাসস্থল হিসেবে গাছের ভূমিকা অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকেরই উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং যত্ন নেওয়া।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজ প্রজন্ম গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com