সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিলেটের উওর বিশ্বনাথ দী-পাক্ষিক উচ্চ বিদ্যালয় হলরুমে চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মাদ রাকিবুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোঃ কামরুল হুদা, চ্যারিটি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার দাস, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম, এখলাছ আহমদ, লাহিন নাহিয়ান এবং সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ছালিকুর রহমান শাহিন।
শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী শামিম উদ্দিন।
অনুষ্ঠানে এসময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাহমুদ আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল হক, মনুষা রানী দাস, বিশ্বজিত রায়, মো. অলিউর রহমান, নুরে আলম সিদ্দিকি, মো. জাকির হোসেন, চ্যারিটি গ্রুপের সদস্য রুবেল মিয়া, মাহবুব হাসান, বিদ্যালয়ের অফিস সহকারী হাবিবুল্লাহ, শাহান মিয়া, নৈশ প্রহরী মো. আব্দুল মুতলিব, পরিচ্ছন্ন কর্মী মো. ফয়াজ মিয়া, অফিস সহায়ক বিজয় কান্ত দাস, নিরাপত্তা কর্মী মো. আনফারুল ইসলাম, শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।