1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উল্লাপাড়ার পাইকপাড়ায় রথযাত্রার শুভ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

উল্লাপাড়ার পাইকপাড়ায় রথযাত্রার শুভ উদ্বোধন

reporter মোঃসুজন আহমেদ,উল্লাপাড়া 
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা তাঁতি দলের সভাপতি মো. ইউসুফ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ইউসুফ সরকার বলেন, “আজ আমার নিজ গ্রাম উল্লাপাড়ার পাইকপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করায় আমি তাদের কাছে চিরঋণী। হিন্দু সম্প্রদায়ের সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধেই গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির মধ্য দিয়েই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রথযাত্রার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com