1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দৈনিক ঘোষণার সহ-সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন মোঃ শাফিউর রহমান কাজী পটিয়ায় ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান, সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম রংপুর মেডিকেলে বড় পরিবর্তনের ঘোষণা: ২০ আইসিইউ বেড, সিসিটিভি, পুলিশ ক্যাম্প, দালালমুক্ত সেবার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে ঐক্যবদ্ধ উদ্যোগ ব্যাটারি চালিত অটোয় যাত্রী সেজে ছিনতাই: গাজীপুরসহ সারা দেশে আতঙ্কের নতুন রূপ মেহেন্দিগঞ্জে ফলজ গাছের চারা বিক্রি করতে এসে ডাকাতির শিকার হয়েছেন পিরোজপুরের স্বরূপকাঠির কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। ফেনীর আলোচিত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন খুলনায় ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ২:০৪ অপরাহ্ণ

২৮ জুলাই ২০২৬ বিকেল ৪ ঘটিকায় মুলাদী প্রেসক্লাব শাজাহান মাহমুদ হল রুমে প্রেসক্লাব সাংবাদিক সদস্যদের সাথে উপজেলা প্রশাসন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম সরওয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি পরাগ সাহ,উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম সুমন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার। উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাঃ মোঃ শিহাব জাহান সুরিত, উপজেলা সমবায় অফিসার শেখ আল মামুন। প্রেসক্লাবের পক্ষে নেতৃত্ব দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন মোল্লা, উপস্থিত ছিলেন প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিবুর রহমান ভুইয়া কামাল, সহসভাপতি কে এম মোশারফ হোসেন, কোষাধক্ষ্য মোঃ আতিকুর রহমান মিরন, জয়েন্ট সেক্রেটারি মাস্টার তারেক হোসেন ,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ মোল্লা, প্রচার সম্পাদক নিলয় ইসলাম রুবেল। আলোচনা সভায় মুলাদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জলাবদ্ধতা সমস্যা ও সমসাময়িক মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমস্যা ও ভবন নিয়ে আলোচনা,মীরগঞ্জ সেতুর অগ্রগতি ও পৌরসভা আওতাধীন পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা সহ আলোচনায় প্রাধান্য পায়।আলোচনা শেষে প্রেসক্লাব কোষাধক্ষ কবি, সাংবাদিক মোঃ আতিকুর রহমান মিরন এর যৌথ কাব্যগ্রন্থ মোঃ তারিকুল ইসলাম ও উম্মে রুমানা সম্পাদনায় এক পশলা বৃষ্টি কাব্যগ্রন্থ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম সরওয়ার ও সহকারী কমিশনার ভূমি পরাগ শাহ, তাদে হাতে উপহার হিসেবে তুলে দেন।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com